কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দুই শিক্ষার্থীকে পুলিশ পরিচয়ে তল্লাশির ঘটনায় দুই পুলিশ সদস্য ও তাঁদের এক সোর্সকে ছিনতাইকারী সন্দেহে ক্যাম্পাসে নিয়ে মারধর করেছেন শিক্ষার্থীরা।
৩ জন
ব্রাহ্মণবাড়িয়ার কসবার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামে মানিক মিয়া হত্যা মামলায় পিতা ও দুই ছেলেসহ তিন আসামিকে যবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রাজধানী থেকে পৃথক ঘটনায় নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।
ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌয়ে গাড়ি পার্কিং নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিন সদস্যকে গুলি করে হত্যার ঘটনায় নতুন ভিডিও সামনে এসেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক নারী যাত্রীর ওপর যৌন নিগ্রহ (ধর্ষণ) চালানোর অপরাধে বাসের চালক, চালকের সহকারী ও কন্ট্রাক্টরসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর দুপুরে কারখানার চুল্লিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে চুল্লি থেকে উত্তপ্ত গলিত লোহা ছিটকে আশপাশে থাকা শ্রমিক ও প্রকৌশলীদের শরীরে পড়ে। এতে চারজনের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।
কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং লিডার ইমরান হোসেন ওরফে রতনসহ (২৫) ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। মহানগরীসহ জেলার ১৮ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (৩ অক্টোবর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান কালের কণ্ঠকে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার শ্রীমদ্দি গ্রামে। মরদেহ উদ্ধারের পর স্বজনদের মাতম করতে দেখা গেছে।
রাজধানীর সূত্রাপুরে পারিবারিক বিবাদের জেরে নিজ কক্ষে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় একই পরিবারের ৫ জন দগ্ধের মধ্যে তানিয়া আক্তার (২০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।